সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এ শ্লোগানকে সামনে রেখে লাখাই উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল কাদির, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসন বেনু প্রমূখ। বক্তারা তথ্য অধিকার নিশ্চিত ও জনগণের সহয়তার তথ্য প্রাপ্তি ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com