রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর থেকে অপহৃতা কিশোরী বানিয়াচঙ্গে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে অপহৃতা কিশোরীকে বানিয়াচং থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মিজানুল ইসলাম (২২) কে আটক করা হয়েছে। গত রবিবার গভীররাতে মাধবপুর থানার এসআই বাপ্পি আহমেদের নেতৃত্বে একদল পুলিশ যাত্রাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সে উপজেলার ওই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের বায়েজীদ মিয়ার কন্যা স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীকে মিজান অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বায়েজিদ মিয়া মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ কললিষ্টের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকাল সোমবার দুপুরে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে মিজানকে আদালত কারাগারে প্রেরণ করে। সূত্র জানায়, মিজান নোয়াপাড়ায় একটি ভাতের হোটেলে চাকরি করতো। এ সুবাদে ওই কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, অপহরণকারী ও অপহৃতাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com