শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটসহ ৭ দফা দাবিতে গণসংযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, আটককৃত রিক্সা বা ব্যাটারি শ্রমিকদেরকে ফেরত প্রদান, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আয়োজনে আজ সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঝড়-বৃষ্টির মধ্যে কোর্টষ্টেশন মোতালিব চত্বরে প্রথম গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেবিস্ট্যান্ড পয়েন্ট ও শায়েস্তানগর পয়েন্টে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক ও অটোরিক্সা আন্দোলনের নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলনের নেতা আব্দুল কাইয়ুম, আঃ রহমান, মস্তো মিয়া, ছালেক মিয়া, আব্দুল বারেক, সামছুর রহমান, আব্দুল গণি, সাবুদ আলী, জলফু মিয়া, আনোয়ার আলী, নুরুজ্জামান, ভিংরাজ মিয়া, আলাউদ্দিন, মান্নান মিয়া, কামাল, স্বপন প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, আমরা ব্যাংক থেকে ঋণ তুলে এবং সুদে টাকা ধার নিয়ে রিক্সা ক্রয় করেছি। এখন যদি রিক্সা চালাতে না পারি তাহলে আমাদের সন্তানরা না খেয়ে মারা যাবে। তাই আগামী ২৭ সেপ্টেম্বরে ৭ দফা দাবিতে শহর ব্যাপী মিছিল সমাবেশ সফল করার জন্য শ্রেণী পেশার মানুষ ও রিক্সা শ্রমিকদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com