রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আজ রবিবার তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেহান্তরিত হলেও তিনি আছেন চুনারুঘাটের মানুষের হৃদয়, মন ও শ্রদ্ধায়। মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের চেয়ারম্যান ছিলেন। তিনি শুধু চুনারুঘাটের কল্যানেই নিবেদিত ছিলেন না। হবিগঞ্জের দু:খ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন। স্বেচ্ছাশ্রমের এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পান। দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পান। মুসলিম উদ্দিন চুনারুঘাটে অসংখ্য শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তরুন যুবনেতা হিসেবে তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের এবং পরবর্তীকালে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে তিনি চুনারুঘাটের শ্মশান কমিটিরও সভাপতি ছিলেন। তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। তার জ্যোষ্ঠ সন্তান নাজিম উদ্দিন বর্তমানে চুনারুঘাট পৌরসভার মেয়র। আরেক সন্তান সালেহ উদ্দিন দেশের একজন সিনিয়র সাংবাদিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com