রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা সাংবাদিক ফোরামের সভাপতিসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজমিরীগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতিসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গতকাল সোমবার বেলা ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, জেলা সাংবাদিক ফোরামের সদস্য জুয়েল চৌধুরী এবং সাংবাদিক শাওন খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, গত ৫ তারিখ হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ২ টা থেকে ৫ টার সময় থাকার পরও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতির উপর মিথ্যা মামলা করা হয় এবং ফেসবুকে ও বিভিন্ন সংবাদপত্রে লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের নেতৃত্বে তারেক হাবিব নামের এক সাংবাদিকের উপর হামলা চালানো হয় এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়।
আর এই মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে। এই মানববন্ধনে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, জেলা সাংবাদিক ফোরামের সদস্য জুয়েল চৌধুরী, এবং সাংবাদিক শাওন খানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com