শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবগঠিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কপিলের পদত্যাগ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রদলের নব-গঠিত কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ কপিল মিয়া। নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। গতকাল বিকেলে নবীগঞ্জ অনলাইন প্রেসকাব কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন কালো টাকা ও লন্ডন প্রবাসী জনৈক নেতাদের মদদে নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়।
লিখিত বক্তব্যে কপিল অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে দেশ ও জাতির কল্যাণে ছাত্রদলের রাজনীতি করছেন। দলীয় সকল কর্মসূচি পালন করতে গিয়ে হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। দলের এ দুর্দিনে রাজপথে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছি। তিনি বলেন, ১সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বিদেশীদের মদদে কালো টাকার বিনিময়ে ছাত্রদলের নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অছাত্র আওয়ামীলীগ অনুসারী ব্যক্তিদের দিয়ে নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন। এতে দলের ভাবমূর্তিক্ষুন্ন হয়েছে। বঞ্চিত সকল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নব-গঠিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করলাম। তবে আমার দলের সকল কর্মসূচি পালনে অতীতে যেমন কাজ করেছি আগামীতেও দেশ নায়েক তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।
সেই সাথে প্রশ্নবৃদ্ধ কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদনের জন্য হবিগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহবান করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com