রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে টমটম চুরি করার সময় কিশোর জাকির আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলার উত্তর শাহপুর নতুন বাজারে মঙ্গলবার ভোরে টমটম গ্যারেজে চুরি করতে যাওয়া কিশোর জাকিরকে (১৫) আটক করেছে নৈশ প্রহরী ও স্থানীয় জনতা। পরে সালিশ বৈঠকে কিশোর ও তার পরিবারের পক্ষ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
নৈশ প্রহরী মাহফুজ মিয়া জানান, মঙ্গলবার রাতে জাকিরসহ সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং চুরির উদ্দেশ্যে শাহপুর নতুন বাজারে ঘুরতে থাকে। সময় সুযোগ বুঝে শেষ রাতে আমিন মিয়ার টমটম গ্যারেজে প্রবেশ করে তারা। এ সময় ধাওয়া করে কিশোর জাকির মিয়াকে আটক করা হয়। এদিকে এলাকার স্থানীরা খবর পেয়ে উৎসুকতার সাথে কিশোর জাকির মিয়াকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে এ ঘটনা খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল আহসান তপু ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। তাৎক্ষনীক এক সালিশ বৈঠকে কিশোর গ্যাং সদস্য জাকির মিয়াকে তার পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন। ইউপি সদস্য তপু আরো বলেন, ছেলেটি বয়সে খুবই ছোট। বাড়িতে মা-বাবা তার সঙ্গে ভালো আচরণ করেন না। সে কারণে বিভিন্ন স্থানে সে রাত কাটিয়ে ফিরছে আর এই কারণেই আজ শিশু বয়সে বড় ধরণের অপকর্মের সাথে জড়িত হয়ে যেতে পারে ।
স্থানীয় লোকজন জানান, সদ্য গড়ে ওঠা শাহপুর শিল্প এলাকায় অনেক কিশোর সংঘটিত হয়ে মাদক সেবন, বিক্রি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করতে কিশোর গ্যাংয়ের সদস্যরা অনেক সময় রাতের বেলায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করে যাচ্ছে। এ ব্যাপারে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, কিশোর গ্যাং দমনসহ যে কোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com