মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে গোপলা নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়। মৎস্য দপ্তর কতৃক বাস্তবায়িত রাজস্ব কর্মসূচির অর্থায়নে পরিচালিত ও নবীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। পরে উপজেলা সদরের পারুয়া বিল, থানা পুকুরসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন-নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খরছু, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com