সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নিয়মিত সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন কল্পে সাংবাদিক আব্দুল মতিনের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ২০২০-২০২১ সালের জন্য মহসিন সাদেক কে (নিরাপদ নিউজ ও আজকের পত্রিকা অনলাইন পোর্টাল) সভাপতি, নিতেশ দেব (দৈনিক একাত্তরের কথা/দৈনিক দেশ, হবিগঞ্জের মুখ) সাধারন সম্পাদক ও সুমন আহমেদ বিজয় (হবিগঞ্জের মুখ /সিলেটের জনপদ ও হবিগঞ্জ জার্নাল) সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মেয়াদকাল শেষ হওয়ায় ২০১৯-২০২০ সালের অনলাইন প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে ২০২০-২০২১ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জুনাইদ চৌধুরী (দৈনিক প্রভাকর) যুগ্ম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন তালুকদার (বিজয়ের কন্ঠ), দপ্তর সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস (দৈনিক স্বদেশ বার্তা/সুরমা নিউজ), প্রচার সম্পাদক শিপার মাহমুদ জুম্মান (উত্তরা নিউজ), অর্থ সম্পাদক সূর্য্য রায় (দৈনিক হবিগঞ্জের সময়), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আব্দুল হান্নান (দৈনিক আমার সংবাদ)। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, আবুল কাসেম (দৈনিক আমাদের সময়/দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), রফিকুল ইসলাম (সিলেটের ডাক/দৈনিক হবিগঞ্জ সমাচার), আব্দুল মতিন (জি টিভি)
সেলিমুর রহমান (আজকের হবিগঞ্জ)। উল্লেখ, গত ২৮ আগস্ট হবিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদের স্বাক্ষরিত পত্রে লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com