শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে মামলার স্বাক্ষী হওয়ায় কৃষকের জমি কেড়ে নিলেন এক শিক্ষক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ একটি মামলার স্বাক্ষী হওয়ায় ৯ শতক জমি হারাতে হয়েছে খলিলুর রহমান কালা নামের এক দরিদ্র কৃষককে। প্রায় দেড় বছর আগে বিনিময়কৃত জমিটি পুনরায় দখল করে নেয়ায় বিপুল পরিমান ক্ষতির সম্মুখিন এখন ওই কৃষক। জমি ফেরতের আশায় কালা মিয়া গ্রাম্য মুরুব্বীদের দ্বারে দ্বারে ঘুরছেন। জমি ফেরত পাবার আকুতি জানাচ্ছেন। ঘটনাটি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের।
কালা মিয়া জানান, বিগত ৫ মে তার গ্রামের জসিম মিয়ার সাথে একই গ্রামের বাছির উদ্দিনের সংঘর্ষ হয়। এতে বাছিরের পা ভেঙ্গে যায়। এ নিয়ে মামলা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসির স্বাক্ষী গ্রহন করে। এতে কালা মিয়াও স্বাক্ষী প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই মামলার অভিযুক্ত গাজীপুর হাই স্কুলের শিক্ষক জসিম মিয়া। গত ২৬ আগষ্ট সকালে কালা মিয়ার সাথে বিনিময় করা ৯ শতক জমি দখলে নিয়ে নেন। জমির চারপাশের বেড়া ও সীমানা পিলার উপড়ে ফেলা হয়েছে। কালা মিয়া আবেগ জড়ানো কন্ঠে বলেন, বিমিময় করা জমিতে ঘর নির্মাণের জন্য জমিতে মাটি ভরাট করেছেন। ওই জমির চারপাশে গাছ লাগিয়েছেন। কালা মিয়া বলেন, জমিটি রেজিষ্ট্রি করার ১৫ হাজার টাকা জসিম মাস্টরের কাছে আমানত রয়েছে। ৯ শতক জমি আর ১৫ হাজার টাকা ফেরৎ না পেয়ে কালা মিয়া পাগল প্রায়। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক জসিম মিয়া সংবাদপত্রে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com