সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাট প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান তাহেরকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৪২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুু, জুনায়েদ আহমেদ, মোস্তাক আহমদ তরফদার মাসুম, ফারুক মাহমুদ, এস এম সুলতান খান, সাইফুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম জিতু, ফখরুদ্দিন চৌধুরী আবদাল, এস আর রুবেল মিয়া, মোঃ ওয়াহেদ আলী, আব্দুল মালেক, মোঃ ফারুক মিয়া, খন্দকার আলাউদ্দিন, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মোঃ শাহ্ আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিলন, মিজানুর রহমান সেলিম, মুহিতুর রহমান রুমন, আব্দুর রউফ, উস্তার মিয়াসহ অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন সাংবাদিকরা সমাজের দর্পন, জাতির বিবেক। চুনারুঘাট উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে সাজাতে চাই। চুনারুঘাটে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু, চুনারুঘাট পৌরসভার ভবন নির্মাণ ও ৫০ শয্যা বিশিষ্ট চুনারুঘাট হাসপাতালের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মহা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com