বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে গাঁজা ও প্রাইভেটকারসহ ৪ জন মাদক কারবারী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ২৬ কেজি গাঁজা ও দুুইটি প্রাইভেটকারসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক কারবারীরা হচ্ছেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার সেজামোড়া গ্রামের সবাচান মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া (৪০), শ্রীবন্দর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে শিপন আহম্মেদ (৩২), শাহ বন্দর পতন গ্রামের আইয়ুব মিয়া ছেলে মোঃ তারেক (২৫) ও মৌলভীবাজারের বড় হাট গ্রামের মৃত আনছার মিয়ার ছেলে মোঃ রুহেল আহম্মেদ (২৪)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার নিকট থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারযোগে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং জানা যায় যে, মাদক ব্যবসায়ী চক্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর এলাকা হতে সিলভার রংয়ের ঢাকা মেট্টো-গ-১২-৭৭৫৬ করোলা প্রাইভেটকার এবং কালো রংয়ের ঢাকা মেট্রো-গ-২৭-৪৭৫৭এক্স ফিল্ডার প্রাইভেটকারযোগে গাঁজার বড় চালান সিলেট হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজা এর পশ্চিম পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে সাড়ে ৫টার দিকে উক্ত প্রাইভেটকার ২টি তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে তল্লাশী করে উল্লেখিত ৪ জনকে আটক করা হয়। পরে ২৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৮০ হাজার টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com