বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সুরমা চা বাগানে পতিত জমিতে উন্নত জাতের চারা রোপণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ এশিয়ার অন্যতম বৃহৎ সুরমা চা বাগানে ১৬ একর পাহাড়ি উচু ভূমিকে চা চাষের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে রোপণ করা হয়েছে কোন জাতের উন্নত চারা। যুগযুগ ধরে এ ভূমি পতিত পড়েছিল। সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম জানান, এ বৃহৎ চা বাগানে শ্রমিক আছে প্রায় ২ হাজার ২০০ জন। চা চাষের বাইরেও বহু জায়গা পতিত পড়ে রয়েছে। অথচ এসব জমি জায়গা চা চাষের জন্য খুবই উপযোগী। তাই এ বছর ফয়েজাবাদ সেকশনের কাছে ১৬ একর জায়গায় নতুন চা বাগান করা হচ্ছে। শুকনো মৌসুমে জমি প্রস্তুত করা হয়েছে। আর এখন বর্ষা মৌসুমে চা গাছের চারা রোপণ করা হচ্ছে। তিনি জানান, বাগানের নিজস্ব নার্সারিতে তৈরি কোন জাতের উন্নত চারা লাগানো হচ্ছে। এসব চা গাছ থেকে তিন বছরের মধ্যেই কচি চা পাতা সংগ্রহ করা যাবে। এসব চা গাছের জীবনকাল হবে অনেক বছর। এ বছর করোনার মধ্যে চা বাগানে নানা সংকটে থাকলেও নতুন চা বাগান তৈরির কাজ বন্ধ করা হয়নি।
এদিকে লকডাউনে চা বাজারে মারাত্মক প্রভাব পড়েছে। কমে গেছে ভোক্তা। তাই চায়ের চাহিদাও কমে গেছে। আর চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে। তাই চা বাগানের ঋণ ব্যাংক পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তার ওপর চোরাই পথে ভারতীয় চা পাতা দেশে ঢুকে চায়ের বাজার দখল করছে। তাই সরকার যদি চা শিল্পকে বাঁচিয়ে রাখতে সহজ শর্তে ঋণ না দেয়, তাহলে দুয়েক বছরের মধ্যে অনেক চা বাগান বন্ধ হয়ে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com