শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মোটরসাইকেল-বাস সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শেখ মতিউর রহমান মতি (২৬)। নিহত মতি দীর্ঘদিন ধরে তার নানা বাড়ি একই ইউনিয়নের শতক গ্রামে বসবাস করে আসছিল। তার জন্মস্থান নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামে। সে ওই গ্রামের মনহর মিয়ার পুত্র। জানা যায়, বিকেলে নবীগঞ্জ উপজেলার শতক গ্রাম থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মতি মোটরসাইকেলযোগে পানিউমদা যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়াউড়া স্কুলের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি আল-মোবারাকা পরিবহণের ঢাকা (মেট্রো-ব-১৫-৫২৯৪) যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী মতি। এ সময় ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মতিকে মৃত ঘোষনা করেন। এদিকে তাঁর মৃত্যুতে দিনারপুর এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com