সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বেকিটেকা গ্রামে গোপন অভিসারে মিলিত হওয়া নারী-পুরুষ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামে গোপন অভিসারে মিলিত হওয়ার সময় এক নারী ও পুরুষকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিলে তারা আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কাজল মিয়ার স্ত্রী ফুলমালা (৩৫) এর সাথে সোনাই মিয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই দিন রাতে ফুলমালার সাথে দেখা করতে গিয়ে তারা লোকজনের হাতে আটক হয়। এ সময় উভয়কে উত্তম মধ্যম দিলে তারা আহত হয়। বৃহস্পতিবার বিকেলে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী হাসপাতাল ও ঘটনাস্থলে যান। তবে তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে ডাক্তার জানান, উত্তম মধ্যমের কারণে ফুলবানু ও সোনাই মিয়ার অবস্থা আশংকাজনক। তবে সোনাই মিয়ার সিটি স্ক্যান করার জন্য সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি মাসুক আলী জানান, বিষয়টি জানার পর পুলিশকে হাসপাতালে পাঠানো হয়। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com