শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে দেড় বছরেও শেষ হয়নি রাস্তার কার্পেটিংয়ের কাজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা করিমশাহ মাজার রাস্তার পাকাকরনের কাজ দেড় বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বার বার কাজ শেষ করার তাগিদ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোন কর্ণপাত করেনি। এ কারণে স্থানীয় এলজিইডি অফিস কাজটি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়েছে। দেড় বছরেও কাজটি শেষ না হওয়ায় স্থানীয় লোকজন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। মাধবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জুলফিকার হায়দার চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৫৮ লাখ চুক্তি মুল্যে রাস্তাটি কার্পেটিং কাজ সম্পাদন করার চুক্তিবদ্ধ হন। ২০১৮ সালের ৬ অক্টোবর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী রাস্তাটির ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৬ শে মার্চের মধ্যে ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং কাজ শেষ করার কথা। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু ইট ও কংক্রিটের কাজ করে বাকি কাজ বন্ধ করে দেয়। বার বার কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য তাগাদাপত্র দিলেও ঠিকাদারি প্রতিষ্টিান কোন গুরুত্ব দেয়নি। অবশেষে কাজটি বাতিল করার জন্য প্রধান নির্বাহী প্রকৌশলীর নিকট চিঠি লিখা হয়েছে। ওই এলাকার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শিপন জানান, এ রাস্তাটি দিয়ে ১০ টি গ্রামের লোকজন চলাচল করে। রাস্তাটির কিছু অংশে নামে মাত্র কিছু কংক্রিট দেওয়া হলেও গাড়ি চলাচলের কারনে কংক্রিটগুলো গুড়ো হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। দেড় বছর হলেও কার্পেটিংয়ের কাজ শুরু হয়নি।
সামান্য বৃষ্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। বয়স্ক লোকজন ও রোগীদের চলাচল করতে চড়ম দুর্ভোগ পোহাতে হয়। ভাওয়াল কনট্রাকশনের মালিক বাচ্চু মিয়া জানান, বৃষ্টি বাদলের দিন হওয়ায় কাজ করা যাচ্ছে না। বৃষ্টি বাদল না থাকলে কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com