শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও হ্যান্ড সেনিটাইজার প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেনের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল। এ সময় তিনি বলেন, মহামারী করোনাকালে জীবন ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এ সকল করোনা যোদ্ধাদের জন্যই ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের প্রয়াস। পর্যায়ক্রমে জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স ও কিনিকে এই সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের যুগ্ম সমন্বয়ক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সহ-সভাপতি মোঃ আবু হেনা, মিলাদ মাহমুদ, সেনেটারি ইন্সপেক্টর আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, ঠিকাদার নজরুল ইসলাম ডাক্তার, ঠিকাদর আবুল কাসেম ও মোঃ নুরুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com