সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সদর সার্কেলের পুলিশ ইন্সপেক্টর মোশাররফ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ জুলাই তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। ১৭ জুলাই রিপোর্টের তার পজেটিভ এসেছে বলে আইইডিসিআর জানানো হয়। পরে তিনি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। প্রতিদিন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম), হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম), হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলীসহ আইইডিসিআর থেকে সরকারি চিকিৎসকরা তার শারারিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।
ওসি মোশাররফ হোসেন জানান, বর্তমান শরীরের ব্যথা ও ঠান্ডা কাশি সমস্যা ভুগছেন। তবে জ্বর কমেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। গাজীপুর জেলার বাসিন্দা ওসি মোশাররফ হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতায়ালি মডেল থানা, সিলেট এয়ারপোর্ট থানা, ময়মনসিংহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com