বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৬১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ১০ পুরিয়া গাঁজা ও ৬৩ পিছ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লাখাই থানা পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এস আই সজীব দেব সহ পুলিশের একটি চৌকশ দল উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ ভাদিকারা গ্রামের শীর্ষ মাদক সম্রাট আলাউদ্দিন আলন (৪১) ও তার স্ত্রী রোশেনা বেগম (৩৫),পলাশ মীর (৩৫), পিতা মৃত নুরুজ মীর, রাধেশ্যাম শীল প্রকাশ এংগু শীলকে ১০ পুরিয়া গাঁজা এবং ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামী আলাউদ্দিন আলন এর নামে ৩ টি মাদক মামলা ও ২টি ডাকাতি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে তাই সকল মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com