সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাদক ব্যবসায়ীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না-এএসপি আশরাফুজ্জামান

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করতে উদ্যোগ নিয়েছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের সার্বিক নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।
এর পরই অভিযানে নামে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) শ্রীমঙ্গলের গুহ রোড এলাকায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জুনায়েদ আহমেদ চৌধুরী ওরফে জুনা (৪৪), কামিল আহমেদ চৌধুরী (৩৮) ও মাহমুদুল কবির (৪৪)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমরা তিনজনকে ইয়াবাসহ ধরেছি কোর্টে চালান দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযান মাদক মুক্ত শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে আগের চেয়ে আরো কঠোরভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com