বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে বিএসএফ’র ধাওয়া ২০ চোরাকারবারীর নদীতে ঝাঁপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর ধাওয়া খেয়ে ২০ জন চোরাকারবারী নদীতে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছে। গত মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চোরাব্যবসায়ীদের প্রাণ বেঁচে গেলেও খোয়া গেছে ২০ খাঁচা (প্রতি খাঁচায় ৩ হাজার) লিচু ও ৩ টি বাইসাইকেল। সীমান্ত সূত্র জানায়, বাল্লা সীমান্তের দাগী চোরা কারবারীরা ১৯৬৫ নম্বর সীমান্ত পিলারের নিকট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ঘোষপাড়া গ্রামে লিচুসহ অন্যান্য মালামাল আনতে যায়। মাথায় করে লিচুর খাঁচা আনার সময় বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় চোরাব্যবসায়ীরা মালামাল রেখে পাশের খোয়াই নদীতে ঝাপ দেয়। প্রাণ ভয়ে অন্যান্য চোরাকারবারীরা শোর চিৎকার শুরু করলে টেকেরঘাট গ্রামের নারী-পুরুষ নদীর পাড়ে জড়ো হয়ে বাঁচাও বাঁচাও বলে চেছা-মেচি শুরু করে। ঘন্টাখানেক পর চোরা ব্যবসায়ীরা নদীর জল থেকে উঠে বাড়ী আসে। এ বিষয়টির ব্যাপারে বাল্লা বিজিবি কিছুই জানে না বলে জানিয়েছে। গত মাসে ১৯৬৫ নম্বর মেইন পিলারের কাছে ৩ বাংলাদেশীকে পিঠিয়ে হত্যা করেছিল ভারতীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com