মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ১১ দিনেও নিখোঁজ সোহাগের সন্ধান মেলেনি

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার রিক্সা চালক সোহাগ মিয়া (১৭) নামে এক যুবক নিখোজের ১১দিন পর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের মৃত আ: কাদিরের পুত্র। এ ব্যাপারে চুনারুঘাট থানায় জিডি করা হয়েছে।
জি.ডি সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ৩ জুলাই শুক্রবার সকাল ৭টার দিকে সোহাগ মিয়া বাড়ি থেকে রিক্সা চালানোর জন্য বের হয়। এর পর সোহাগ মিয়া বাড়িতে যায়নি। তার বড় ভাই জুয়েল মিয়া সহ পরিবারের লোকজন চুনারুঘাট শহর সহ আশপাশের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সোহাগ মিয়ার কোন সন্ধান পান নাই। সোহাগ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনফোনটি বন্ধ পাওয়া যায়। পরে গেরেজে খোঁজ নিয়ে দেখা যায় রিক্সাটি গ্যারেজে রয়েছে। এ বিষয়ে সোহাগের বড় ভাই জুয়েল মিয়া চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কিশোর রিক্সা চালক সোহাগ মিয়া নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সোহাগ মিয়ার কোন সন্ধান মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com