রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাংবাদিক ও তার পিতার উপর হামলাকারী আসামী সুজন কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মোজাম্মেল হক ও তার পিতা মোঃ তুরাব আলীকে পুর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় সুজন মিয়া (২৪) কে কারাগারে প্রেরণ হয়েছে। সে একই এলাকার মৃত আঃ করিমের পুত্র। জানা যায়, সুজন দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (১৪ জুলাই) বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এর আদালতে আসামী আঃ করিম, সুজন মিয়া ও রইছুন্নেছা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন মোঃ শফিউল আলম আজাদ ও জাহাঙ্গীর আলম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি আকবর হোসেন জিতু ও আবু সাঈদ।
উল্লেখ্য, জমিতে কাজ করতে গিয়ে গত ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৫ টার দিকে আসামীদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় মোজাম্মেলের পিতার। এক পর্যায়ে মোজাম্মেল ও তার পিতাকে কুপিয়ে আহত করে। তাদের শোর চিৎকারে স্থানীয়রা লোকজন তাদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com