সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

করোনা আপডেট হবিগঞ্জে ২৯ জনসহ সিলেটজুড়ে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯৭

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মহামারি করোনায় গতকাল শুক্রবার রাতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় ২৯ জনসহ সিলেটের চার জেলায় আরো ৯৭ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সিলেট ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় গতকাল শুক্রবার শনাক্ত হন তারা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীা করা হয়। জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, পরীায় সিলেটের ৪ জন ও সুনামগঞ্জের ১৩ জন আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এদিকে, ঢাকার ল্যাবে নমুনা পরীায় আজ মৌলভীবাজারের ৫১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এমন তথ্য দিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার ল্যাবে নমুনা পরীায় জেলার ২৯ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০১২ জন, সুনামগঞ্জে ১১৬৫, মৌলভীবাজারে ৬৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮৯৩ জন রোগী রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com