রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জ থেকে বিপুল গাঁজাসহ ২ পাচারকারী আটক করেছে ডিবি পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫২৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টুল প্লাজার পাশ থেকে হবিগঞ্জ জেলা থেকে সুনামগঞ্জ পাচারকালে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের মোঃ ফুল মিয়ার পুত্র মোঃ নানু মিয়া (২৪) এবং একই এলাকার মৃত বাবর আলীর পুত্র জয়নাল আবেদীন (২৪)।
গতকাল ভোর পৌণে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকুল ইসলামের দিক নির্দেশনা এসআই মোঃ মোজাম্মেল মিয়ার নেতৃত্বে এএসআই আল-আমিনসহ একদল গোয়েন্দা পুলিশ নবীগঞ্জ উপজেলার উল্লেখিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ পাচারকারীকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সম্প্রতি দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জের ভারতীয় সীমান্ত দিয়ে পাচারকারীরা মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলার দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com