বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৭৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী সাজান মিয়া (৩৫)রক গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামে অভিযান চালিয়ে সাজান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এই মামলার অপর আসামী পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার মাইজগাও গ্রামের জনৈক এক মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় দু’জনের বিরুদ্ধে। এরমধ্যে মামলার দায়ের এর প্রায় দুই মাস পর প্রধান আসামীকে গ্রেফতার করেতে পেরেছে নবীগঞ্জ থানা পুলিশ। ধর্ষণ মামলার প্রধান আসামী সাজান মিয়া নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের মতলিব মিয়ার পুত্র। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর সামছুল ইসলাম নেতৃত্ব এক দল পুলিশ বাশডর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার সামছুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com