শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে দেশীয় চোলাই মদে সয়লাব ॥ পাচারকালে ৩০ লিটার মদসহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ আজমিরীগঞ্জে ৩০ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-জলসুখা ইউনিয়নের মাধবপাশা উত্তর আটপাড়া গ্রামের মুনসুর আলীর পুত্র আজিকুল হাসানর সৌরভ (২৭) ও বানিয়াচুং উপজেলার তবজখানী মহল্লার রোশন আলীর পুত্র মিঠু মিয়া (২৫) ।
সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা থেকে প্রতিদিন অবৈধভাবে শত শত লিটার চোলাইমদ বিভিন্ন পন্থায় আজমিরীগঞ্জসহ জেলার সকল উপজেলা, থানার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ শরীফ উদ্দিন সড়কে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ মাদক বহনকারী সিএনজি অটোরিকশা ও উল্লেখিতদেরকে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবু হানিফ সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে মজুদ ও পাচারকরার অপরাধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com