বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সাংবাদিক রাজুর জামিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর জামিন মঞ্জুর হয়েছে। বুধবার দুুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দুই আসামী সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহির এর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। অপরদিকে দুই আসামীর জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী। প্রথমে রিমান্ড শুনানী হলে হবিগঞ্জের আদালত পরিদর্শক দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামী পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধীতা করেন। বিজ্ঞ আদালত রিমান্ড না মঞ্জুর করেন। পরে আসামী পক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর জামিন মঞ্জুর করেন এবং আব্দুল জাহির এর জামিন না মঞ্জুর করেন।
আব্দুর রাজ্জাক রাজুর আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, এই আদেশে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে সাংবাদিককে হয়রানী করার জন্য। তিনি আরও জানান, সাংবাদিক আব্দুল জাহিরের জন্য দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করবেন।
প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার প্রণব পাল বাদী হয়ে এই মামলাটি দায়ের করলে গত ৯ জুন ওই দুই সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com