রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের গজনাইপুরে অনিয়মের দায়ে লিটনের ডিলারশিপ বাতিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) বিতরণে অনিয়মের দায়ে এক পরিবেশক এর ডিলারশিপ বাতিল করা হয়েছে। অভিযুক্ত ডিলারের নাম লিটন চন্দ্র দেব। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল এর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, সম্প্রতি উপজেলার গজনাইপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার লিটন চন্দ্র দেব এর বিরুদ্ধে ভূয়া টিপসই দিয়ে সূবিধাভোগীদের চাল আত্মসাতের অভিযোগ উঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। এরপর বেড়িয়ে আসে থলের বিড়াল। এ যেন কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে আসে।
এদিকে, কয়েকজন ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এমন অনিয়মের তদন্ত শুরু হয়। তদন্তভার দেয়া হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরাপদ দে কে।
গত মঙ্গলবার বিকেলে খাদ্য বান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় অভিযুক্ত ডিলার লিটন চন্দ্র দেবের বিরুদ্ধে ডিলারশীপ বাতিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার।
বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল অভিযুক্ত ডিলার লিটনের ডিলারশিপ বাতিল করা হয়েছে মর্মে গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আরো বিভিন্ন অনিয়মের তদন্ত চলছে। লিটনের কোন অনিয়ম পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক না কেন প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com