বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে নতুন স্বীকৃতিপ্রাপ্ত ১৩ মুক্তিযোদ্ধাকে প্রশাসনের সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন স্বীকৃতিপ্রাপ্ত ১৩ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবধর্না দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১ টায় ডাক বাংলোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবধর্না প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, ক্যাপ্টেন (অবঃ) কাজী কবির উদ্দিন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মুক্তিযোদ্ধা ডাঃ সুখেন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার পাল, মুক্তিযোদ্ধার সন্তান হারুন অর রশীদ (গোলাপ), কাওছার আলম চৌধুরী, মাহিন চৌধুরী প্রমুখ। নতুন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতিপ্রাপ্তগন হলেন মোঃ জসিম উদ্দিন, মরহুম গোলাপ খাঁন, ডাঃ সুখেন্দ্র দেব নাথ, মরহুম মাহবুব উদ্দিন চৌধুরী, আবু সিদ্দিক মোঃ কবির, শহীদ নুর মিয়া ভুইয়া, মোঃ খুর্শিদ আলী, মৃত মোমরাজ মিয়া, দিলীপ কুমার পাল, শহীদ মকবুল আলী, শহীদ সিরাজ মিয়া, শহীদ জারু মিয়া, মরহুম খুর্শেদ আলম চৌধুরী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬ তম সভার সিদ্ধান্ত মোতাবেক মাধবপুর উপজেলার ১৩ জন কে নতুন করে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com