বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ন্যাপের শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী’র ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ (মোজাফফর)-এর কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মিসেস আমিনা আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, হবিগঞ্জ জেলা ন্যাপের সভাপতি এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি গোকুল চন্দ্র দাশ, এডভোকেট রণজিৎ কুমার দত্ত, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ নাসিম এর পরিবারের রাজনৈতিক ইতিহাস দীর্ঘ দিনের। সে কারণে ন্যাপ ও তাঁর পরিবারের সাথে তাদের দীর্ঘ দিনের অবিচ্ছেদ্য সম্পর্ক। মোহাম্মদ নাসিমের মৃত্যুর মধ্য দিয়ে এ শতাব্দীর একটি দেশপ্রেমিক ত্যাগী পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের অবসান হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com