বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট ইউএনও’র নাম্বার ক্লোন ॥ সর্তক থাকার আহবান

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। তিনি সাংবাদিকদের এবিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৩জুন) সকাল ৯টায় উপজেলার চন্দ্র মল্লিকা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেন কে ইউএনও’র ০১৭১২-১৪৯৩০২ নাম্বার থেকে ফোন করে ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার দেয়া হবে জানিয়ে ৯ হাজার ১শত টাকা দাবি করে প্রতারকরা। প্রধান শিক্ষক আব্দুল বাতেন তৎক্ষনাৎ উপজেলা পরিষদে যোগাযোগ করলে ইউএনও জানতে পারেন তার নাম্বার ক্লোন করা হয়েছে।
জানা যায়, ইদানীং জেলা সহ উপজেলার সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। প্রতারক চক্রটি সক্রিয় হয়ে সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে সাধারণ মানুষদের নিকট থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে অর্থ হাতিয়ে নিচ্ছে। শনিবার সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম “উপজেলা প্রশাসন চুনারুঘাট” এই ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে চুনারুঘাট উপজেলাবাসীকে সতর্ক থাকা এবং কোনরূপ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয় – সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার থেকে ফোন করে কেউ যদি অর্থ দাবি করে সাথে সাথে চুনারুঘাট ইউএনও’র ০১৭১২-১৪৯৩০২ এই নাম্বারে যোগাযোগ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com