শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ত্রাণ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার তিনি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে অস্বচ্ছলদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন। পাশাপাশি সকলকে করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় শীর্ষক প্রচারণা করেন।
এ সময় ৪শ’ জন উপকারভোগীকে ১০ কেজি করে সরকারি চাল এবং ২শ’ জনকে প্রদান করা হয় ৩০ কেজি করে ভিজিডি’র চাল। গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণের প্রাক্কালে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বর্তমান সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকলের পাশে রয়েছেন এবং থাকবেন। তারই নেতৃত্বে আমরা আপনাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com