বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ মাস্ক ব্যবহার এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৭১৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শহরের বিভিন্ন জায়গায় মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হয়। এসময় বিভিন্ন পথচারী, মোটরসাইকেল অভিযান চালায় এবং টমটমকে চালক ও যাত্রীকে সাবধানতার পাশাপাশি জরিমানা করা হয়।
গতকাল বুধবার (১০জুন) দুপুরে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য জনসাধারণের মাঝে সচেতনতার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় সাধারণ মানুষের পাশাপাশি টমটম এবং মোটরসাইকেল আরোহীরা মাস্ক ব্যবহার না করা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ৫টি মামলা দায়ের এবং ২ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। কালিবাড়ী ক্রসরোড মোড় এবং তার আশপাশ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান খান।
হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com