বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সামাজিক ভাবে দাঙ্গা রুখে দিতে হবে-অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার তিতখাই গ্রামে সম্প্রসারিত বিট পুলিশিংয়ের আওতায় এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম-সেবা)। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীসহ গ্রামের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন-তিতখা গ্রামে বিদ্যমান স্থানীয় আধিপত্য বিস্তার ও কয়েকটি মহলের ব্যক্তিস্বার্থ উদ্ধারকে কেন্দ্র করে একটি দাঙ্গায় এক অসহায় রিক্সা চালকের প্রানহানী ঘটে। দেশের এই করোনার ক্রান্তি লগ্নে একটি পরিবারের একমাত্র অবলম্বন হারিয়ে আজ অসহায়। একটি দাঙ্গা একটি পরিবারের শত স্বপ্নের অসহায় মৃত্যু কারণ। দাঙ্গা রুখতে সমাজিক সচেতনতার বৃদ্ধি করতে হবে। সামজিক ভাবে এগিয়ে আসতে হবে। রুখে দিতে হবে দাঙ্গা নামক অপসংস্কৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com