বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবল ও আজমিরীগঞ্জে বজ্রপাতে ৩ কিশোর নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৭৯২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ বাহুবল ও আজমিরীগঞ্জে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা সবাই হাওরে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- জেলার এবং আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৬)।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওরখাইদ (১১) তার বড় ভাই জুনাইদসহ আরো দুজনকে নিয়ে সকালে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি ঘটনাস্থলেই ওরখাইদ নিহত হন। এ ঘটনায় তার ভাই জুনাইদ ও বন্ধু ওসমান আলী আহত হয়। তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নছর উদ্দিন (১৭) জারিয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান- উপজেলার নয়াগড় গ্রামের লিলু মিয়া (১৬) সকালে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত ঘটলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। অনেক বেলা হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তার খুজে হাওরে যান। এক পর্যায়ে কালনী-কুশিয়ারা নদীর তীরে বাশঁ মহাল এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com