বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফমার অচল ১২ দিন ধরে ১৮টি পরিবার অন্ধকারে

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামে ঝড়ের কবলে পড়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ১৮টি পরিবার ১২ দিন ধরে অন্ধকারে রয়েছেন। ভুক্তভোগী লোকজন পল্লীবিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসে যোগযোগ করেও॥কোন সুফল পাচ্ছে না।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন বিদ্যুতের খুটির ট্রান্সফরমার থেকে ওই গ্রামের ১৮টি পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ৮ মে বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে ট্রান্সমিটারটি বিকল হয়ে পড়ে। পরদিন ভূক্তভোগী লোকজন নবীগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ কর্তৃপক্ষ দেই দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকেন। গতকাল রবিবার সকালে লোকজন তাদের ট্রান্সফরমারটি সচল করতে পুনরায় বিদ্যুৎ অফিসে গেলে ট্রান্সফরমারটি মেরামত করতে ১৫ হাজার টাকা খরচ হবে বলে জানান। কিন্তু মোটা অংকের টাকার কথা শোনে অপরাগ গ্রাহকরা হতবাক হয়ে পড়েন। তাই কবে তাদের ট্রান্সফরমারটি সচল হয়ে পুনরায় তার বিদ্যুতের আলো দেখতে পাবেন সেই অপোয় রায়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com