মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

শ্রীমঙ্গলের ১৫০ টাকার আদা ২৫০ টাকা

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫০৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে ১৫০ টাকার আদা ২৫০ টাকায় বেচাকেনা করার অভিযোগে এক ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার
(২৬ এপ্রিল) ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক শ্রীমঙ্গল সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী মেসার্স প্রাণ গোপাল বানিজ্যালয়ে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় কর্মকর্তারা প্রাণ গোপাল বানিজ্যালয়ে ১৫০ টাকায় আদা কিনে ২৫০ টাকা দরে বিক্রি করার সময় হাতে নাতে প্রমান পান। পরে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে র‌্যাব-৯ এর কমান্ডার মো. আনোয়ার হোসেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে র‌্যাব-৯ এর কমান্ডার মো.আনোয়ার হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের আরও সহনশীল আচরণ করা উচিত। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হলে তা সহ্য করা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com