মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জে ধান কাটা শ্রমিক সংকট নেই ॥ সুনামগঞ্জে পাঠানো হয়েছে ৩শ’ জন- জেল প্রশাসক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কোথাও বোরো মৌসুমে ধান কাটার শ্রমিকের কোন সংকট নেই। সংকট থাকায় ইতিমধ্যে এখান থেকে ৩শ’ জন শ্রমিককে সুনামগঞ্জ জেলায় পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের ৩টি গ্রুপে ভাগ করে পাঠানো হয়। এ কথা জানিয়েছেন জেল প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, এ জেলায় প্রতিটি ইউনিয়নে শ্রমিকদের তালিকা তৈরী করা হয়েছে। অনেকেই আগে রিকশা চালাতেন, হালকা যানবাহন চালাতেন। তাদের যেহেতু কাজ নেই, তাই তাদেরকেও ধান কাটার কাজে লাগানো হচ্ছে। এতে তারা একদিকে সরকারি ত্রাণ পাচ্ছেন। অন্যদিকে শ্রমিক হিসেবে তার মজুরীও পাচ্ছেন। তাকে বসে থাকতে হচ্ছেনা। এভাবেই শ্রমিকের সংকট নিরসন করা হয়েছে। কোন কৃষক ধান কাটার জন্য শ্রমিক না পেলে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনে যোগাযোগ করলেই সেখানে শ্রমিক পাঠিয়ে দেয়া হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তিরও কোন কারণ নেই। তবে এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই মোবাইল ফোনে বিভ্রান্তি ছড়ানোর জন্য শ্রমিক চান। কিন্তু পরবর্তীতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আর ফোন ধরেননা। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। ত্রাণ এবং শ্রমিক নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com