বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইনাতগঞ্জ বাজারে সন্ধ্যা রাতে দুই বাসায় চুরি

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সন্ধ্যা রাতে দুই বাসায় পৃথক দুটি দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বাসার জিনিষ পত্র তছনছ, নগদ টাকাসহ প্রায় দু’লাখ টাকার মালামাল নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ বাজারের ২য় গলির বাসিন্দা ইলেক্টিসিয়ান আব্দুল করিম এর বাসায় গতকাল শনিবার সন্ধ্যা রাতে বেন্ডিলেটর ভেঙ্গে একটি সংঘবদ্ধ চোরের দল ভিতরে প্রবেশ করে চুরির সংঘটিত করে। আব্দুল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাসার তালা খুলে দেখেন রুমের দরজা খোলা ও ভেন্ডিলেটর ভাঙ্গা। চোরেরা নগদ ২০হাজার টাকা, একটি ডি,ভি,ডি, ইলেক্টিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান। একই সময় পার্শ্ববর্তী লন্ডন প্রবাসী গোলাম কিবরিয়ার তালাবদ্ধ বাসায় দরজা ভেঙ্গে চোরের দল দুটি সিলিং ফ্যান, ৩টি মটরসহ ষ্টিলের আলমীরা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। দুঃসাহসিক এই চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ বাসা বাড়ির লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com