শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৬৬৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ সদস্য। গুরুত্বর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রোমান আহমদ (২২) সুতাং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিয়াকত আলী জানান- নুরপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে একই পরিবারের ৫ সদস্য হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নুরপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com