রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫৯৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে খাল থেকে গলায় রশি বাধা এক অজ্ঞাত যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২০ মার্চ) শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার মুড়াকরি তিস্তারপুল এলাকার নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে লাখাই থানা পুলিশ। তবে পুলিশ এখনও মরদেহের পরিচয় জানতে পারেনি। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তিনি বলেন- এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে গলায় রশি লাগানো থাকার কারণে ধারণা করা হচ্ছে রশি পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com