সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আমিরীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। গতকাল শুক্রবার দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে অস্বাভাবিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি, খাদ্য সামগ্রী মজুদ করণের মাধ্যমে ৮টি প্রতিষ্ঠানকে মোট ২লাখ ৪৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মেহেদী হাসানকে ২০হাজার টাকা, নেপাল মোদককে ২০হাজার টাকা, বিমল মোদককে ২০হাজার টাকা, অধীর চন্দ্র রায়কে ২০হাজার টাকা, ব্রজেশ কুরিকে ৫হাজার টাকা, বিদ্যুত চন্দ্র দাসকে ১ লাখ টাকা ও বিকাশ চন্দ্র মোদককে ৫০হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিউভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। এ বিষয়ে মতিউর রহমান খান জানান, দেশে খাদ্য শস্যের কোনো সঙ্কট নেই। কোনো প্রকার গুজবকে পুজি করে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি করলে পরবর্তীতে আইনানুগ কঠিন শাস্তি প্রদান করা হবে। পাশাপাশি সকলকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান তিনি। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com