মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাধবপুর থানাধীন সুশাসন সিএনজি পাম্প এর উত্তর পাশে শাকাওয়াত ডেন্টিং ওয়ার্কশপ এর সামনের খালি জায়গার উপর থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাক্ষনবাড়িয়া জেলার সদর থানার মজলিশপুর (আমিরপাড়া) গ্রামের মৃত আলফজ মিয়ার পুত্র মোঃ হাকিম মিয়া (৩৫)। ওই রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯-শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্যটি জানিয়েছেন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com