মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ শহরে ভুবন চিল উদ্ধার বন বিভাগের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একটি ভুবন চিল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের বাণিজ্যিক এলাকায় বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ নাজমুল মুস্তাফা সুগীত এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আহত অবস্থায় একটি ভুবন চিল এসে পড়ে। সুগীত মুস্তাফা পাখিটিকে নিরাপদে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে জানান। তোফাজ্জল সোহেল বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঘটনাস্থলে যান। বনবিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হলে বাপা সেক্রেটারি তোফাজ্জল সোহেল ও মোঃ নাজমুল মোস্তাফা সুগীত বন বিভাগের প্রতিনিধিদের কাছে ভুবন চিলটি হস্তান্তর করেন।
বন বিভাগের পক্ষ উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, হিসাব রক্ষক রূপক দেবনাথ, অফিস সহকারী তাপস ভর ও টিপলু দেব।
তোফাজ্জল সোহেল জানান, পাখিটি অপেক্ষাকৃত কম বয়সের। ডানা দিয়ে রক্ত ঝরছিল। পাখি শিকারি কিংবা অন্য কোন পাখির মাধ্যমে এটি আক্রমণের শিকার হতে পারে। পাখিদের মধ্যে কাকের সঙ্গে এদের তীব্র বিরোধ রয়েছে। একা পেয়ে কাকের দলও মিলিতভাবে আক্রমন করে থাকতে পারে।
তথ্যমতে, ভুবন চিলের বৈজ্ঞানিক নাম-গরষাঁং সরমৎধহং, (ইংরেজি নাম ইষধপশ করঃব। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। প্রাণিবিজ্ঞানীরা পাখিটিকে বিপদগ্রস্ত পাখির তালিকায় রেখেছেন। খোলা প্রান্তর ভুবন চিলের প্রিয় এলাকা। এছাড়া বন, নদীর পাড় প্রভৃতি অঞ্চলে এদের দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com