বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মুজিব বর্ষের অনুষ্ঠানে ফুল দিতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে ঘুষাঘুষি

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জজাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে ফুল দিতে গিয়ে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে কিল ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। উত্তেজনা বিরাজ করছে ত্রি-মুখি নেতাকর্মীদের মধ্যে। গতকাল ১৭ মার্চ বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহান এই নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দু’নেতার মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে কিল ঘুষাঘুষির ঘটনা ঘটে। দলের অন্যান্য নেতাকর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com