শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে আদালতের আদেশ অমান্য করে সরকারি ভূমিতে ঘর নির্মাণ

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামের শান্তিনগর নামে এলাকায় এক ব্যক্তি সরকারি উচ্ছেদ আদেশকে অমান্য করেই ঘর নির্মাণ করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুনই মৌজার ১নং খাস খতিয়ানের বিভিন্ন দাগের গোচারণ ও খাল শ্রেণির ভূমিতে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য মামলা হয়। একই সাথে অবৈধ দখলকৃত ভূমি ত্যাগের জন্য নোটিশ দেয়া হয়। এরপর দখলদাররা আপিল করলে তা সরকারপক্ষে অর্থাৎ উচ্ছেদের পক্ষে আদেশ হয়। স্থানীয়রা জানান, ভরাং নদী যা চামাগ্রী খাল নামে জলমহালের পাড়ে ওই এলাকার সুজন মিয়া নামে এক ব্যক্তি টিনসেড ঘর নির্মাণ করেন। এছাড়াও ভূয়া ঠিকানা দেখিয়ে ও তথ্য গোপন করে জালালী মৎস্যজীবী সমবায় সমিতি নিবন্ধন নেন সুজন। নিবন্ধন নিয়ে ভরাং নদীসহ দিঘাদিকলা, বয়রা, ঘাটুবিল জলমহালগুলোর নিকটবর্তী দেখিয়ে সমিতির নামে দীর্ঘদিন যাবত ভোগ করছেন। সমিতির সভাপতি সুজন মিয়া সরকারি আদেশ অমান্য করে অফিস নির্মাণ করে বসবাস করছেন। যে কারণে অন্যান্য বৈধ সমিতিগুলো জলমহালের নিকটবর্তী হওয়ার পরও বঞ্চিত হচ্ছে। ওই এলাকার লোকজনের প্রশ্ন, সুজন মিয়ার খুঁটির জোর কোথায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com