বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জালালাবাদ গ্যাস এর উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড আরডিডি হবিগঞ্জ এর উপ-মহাব্যবস্থাপক হবিগঞ্জের কৃতি সন্তান রমেন্দ্র কুমার সিংহ। অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস হবিগঞ্জ জোনের সর্ব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় রমেন্দ্র কুমার সিংহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর স্বাধীন দেশ হওয়ায় আমরা আজ উচ্চ পদে আসীন হতে পেরেছি। জাতির পিতা দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে সর্ব প্রথম বিদেশী কোম্পানীর কাছ থেকে ৪টি গ্যাস ক্ষেত্র ক্রয় করেছিলেন। যার ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে জাতির পিতা ও তার পরিবারের শাহাদতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতিয় পতাকা উত্তোলন করা হয় এবং অফিস প্রাঙ্গণ আলোক সজ্জায় সুসজ্জিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com