মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাধবপুর উপজেলার সাকুচাইল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই গ্রামের ক্বারি ফরাসউদ্দিনের বাড়িতে বিদুৎতের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।