মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পিটুয়া-সদরাবাদ সড়ক খানা খন্দে ভরপুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের গ্রামীণ জনপদে কাঁচা-পাকা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। এতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। এতে স্কুল কলেজ মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণে ভোগান্তি চরমে উঠেছে। প্রায় এক যুগপূর্বে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ২নং ব্রীজ নামক স্থান হতে পিটুয়া সদরাবাদ হযরত শাহ সদর উদ্দিন কুরাইশি (রহঃ) মাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তা পাকাকরণ হয়েছিল। মুকিমপুর আলিম মাদ্রাসা পর্যন্ত অবশিষ্ট প্রায় ২ কিলোমিটার কাচা রাস্তা রয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর অতিবাহিত হলেও সংস্কার ও মেরামতে অভাবে রাস্তাটি খানা-খন্দে ভরপুর। অনেক স্থানে কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়ে ইট ও বালু সরে গেছে। রাস্তা দিয়ে চলতে গিয়ে ধুলোবালিতে নাজেহাল হতে হয় কোমলমতি ছাত্র-ছাত্রীসহ পথচারীদের। কোন প্রকার যানবাহন চলাচল না করায় সীমাহীন দূর্ভোগের শিকার হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল দুপুরে সরেজমিন পরিদর্শনকালে পিটুয়া দারুস সুন্নাহ ইসলামী একাডেমী ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী (ছোট মিয়া) ও মুকিমপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ মাওলানা জাফর কল্লুল, শিক্ষক মাওলানা হাফেজ কারী জামাল আহমদ, সামিয়া খানম চৌধুরী, শিপন আহমদ, পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান চৌধুরী, ফজললু হক, আঃ মন্নান, সবুজ মিয়া, জুবেদুর রহমান, ফজলু মিয়া আরো অনেকই স্থানীয় পিটুয়া দারুস সুন্নাহ ইসলামী একাডেমী ও দাখিল মাদ্রাসার এক অভিভাবক সমাবেশে লোকজন ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে উক্ত রাস্তাটির সংস্কার কাজের জন্য জোর দাবী জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এল.জি.ই.ডি (প্রকৌশলী) সাব্বীর আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে অচিরেই রাস্তাটির উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com